আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বড়দল কলেজিয়েট স্কুলে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

সোমবার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল গেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা 
সোমবার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল গেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা 

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) দুপুরে স্কুল গেটের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ৫ নম্বর বড়দল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আ. ওহাব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরুজ্জামান মালী, চিত্তরঞ্জন রায়, দিবস সরকার, আ. রহমান ফকির, আছাদুল ইসলাম, আ. সামাদ বিশ্বাস, মনিরুজ্জামান টিটু, কামরুজ্জামান, আলমগীর হোসেন সানা ও রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন।

তারা বলেন, এ ব্যাপারে আশাশুনি সহকারী জজ আদালতে মামলা হলে আদালত গত ৮ জুন সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। এতে বিবাদী পক্ষের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেওয়া হবে না তা ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। এরপরও নিয়োগ কার্যক্রম চালিয়ে যেতে থাকায় মামলার বাদী জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর নিয়োগ পরীক্ষায় অনিয়মের ব্যাপারে আদালতে মামলা হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সহযোগিতা না করার জন্য আবেদন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X