কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

জাস্টিন ট্রুডোর ভুয়া জন্মসনদ প্রস্তুতকারী পাবনায় গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় জাস্টিন ট্রুডোর ভুয়া জন্মসনদ প্রস্তুতকারী। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় জাস্টিন ট্রুডোর ভুয়া জন্মসনদ প্রস্তুতকারী। ছবি : কালবেলা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে আলোচিত ভুয়া বাংলাদেশি জন্মসনদ তৈরির হোতা নিলয় পারভেজ ইমনকে (২৬) পাবনায় গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে পাবনা শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিলয় পারভেজ ইমন পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি জানান, চলতি বছরের ২০ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশি জন্মসনদ তৈরির ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২১ মার্চ রাতে ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন। এ ছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পাবনা শহর থেকে অভিযুক্ত নিলয় পারভেজ ইমনকে গ্রেপ্তার করে।

কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র‌্যাবকে জানিয়েছে তিনি পাবনাসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাসনদ, পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে দিতেন। মূলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র‌্যাবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X