সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

নিহত পুলিশ কনস্টেবল জহিরুল হক। ছবি : সংগৃহীত
নিহত পুলিশ কনস্টেবল জহিরুল হক। ছবি : সংগৃহীত

সিলেটে এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জহিরুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী।

নিহত জহিরুল হক দক্ষিণ সুরমা থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে রাজু বলেন, বাবা এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী কালবেলাকে বলেন, নামাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল জহিরুল হকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X