রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক 

সাজেক ভ্যালি। পুরোনো ছবি
সাজেক ভ্যালি। পুরোনো ছবি

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধে রাঙামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়।

এতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ থাকে। যার কারণে সাজেকে শুক্রবার ঘুরতে যাওয়া পর্যটকরা ফিরতে পারেননি, আটকা পড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে। মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, তারাই সেখানে আটকে পড়েছেন। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে, তারা সবাই সুস্থ আছেন।

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় শনিবার পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি। সাজেকে তারা আটকে পড়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা সবাই নিরাপদে ও সুস্থ আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১০

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১১

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১২

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৩

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৪

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৫

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১৬

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১৭

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১৮

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১৯

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

২০
X