বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে পর্যটক ভ্রমণে ২০ শতাংশ ছাড় ঘোষণা

সংবাদ সম্মেলন করেন মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেন মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতারা। ছবি : কালবেলা

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের সাশ্রয়ী ভ্রমণের লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের পর্যন্ত যানবাহনে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা মাইক্রোবাস, জিপ-পিকআপ মালিক সমবায় সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে বান্দরবান মাইক্রোবাস, জিপ-পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম বলেন, পর্যটকদের বান্দরবান ভ্রমণে উৎসাহী করার পাশাপাশি প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী মাইক্রোবাস, জিপ-পিকআপগুলো নিয়মিত চলাচল করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই জেলার পাহাড়ি ও বাঙালিরা সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। এখানে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করছে। সামনে শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকদের জন্য প্রতি গাড়িতে ২০ শতাংশ হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম এ ছাড়ের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জিপ-পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X