কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহ আটক

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা

কক্সবাজার শহরের বহুল আলোচিত-সমালোচিত সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এহেসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তিনি বলেন, তাকে যৌথবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক এহেসান উল্লাহ কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এহেসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত সদর থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহেসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও জোগান দিয়েছেন।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার নামের একটি ফেসবুক ফেজে বলা হয়েছে, এহেসান উল্লাহ বহুল বিতর্কিত। তিনি কোটি টাকা খরচ করে সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে আতাত করে কাউন্সিলর নির্বাচিত হন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক কারবারিদের আশ্রয়দাতা হিসেবে এহেসান উল্লাহ বেশ সমালোচিত। কক্সবাজারে ছাত্র আন্দোলনে তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা। সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে তিনি ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালায়। এ ছাড়া খুরুশকুলের শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামি মামুনের অন্যতম সঙ্গী এই এহেসান উল্লাহ। অবশেষে তিনি আইনের আওতায় আসায় যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমন্বয়করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X