নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন

ময়মনসিংহের নান্দাইলে সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
ময়মনসিংহের নান্দাইলে সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে সিলিন্ডার লিকেজের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর গুদামঘর ভস্মীভূত হয়েছে। এতে সিলিন্ডার ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পীর ৪টি গুদামঘর, একটি পিকআপ, একটি মোটরসাইকেলসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গুরুতর আহত হন আরমান মিয়া (৩০) নামে একজন পিকআপচালক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নান্দাইল উপজেলা সদরের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বাপ্পীর সিলিন্ডারের গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গুদামঘর থেকে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে একটি পিকআপে সিলিন্ডার উঠিয়ে পিকআপটি স্টার্ট দেওয়ামাত্রই কোনো একটি সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পী পিকআপ থেকে দ্রুত নিরাপদে নেমে যান। কিন্তু চালক আরমান মিয়া গাড়ি থেকে নামার সময় শরীরে আগুনের তাপ লাগার ফলে আহত হন। পরে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ এবং নান্দাইল ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু পুড়ে যায়। ব্যবসায়ী মো. আনোয়ারুল হক বাপ্পী ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি নান্দাইল উপজেলা সদরের মেজবাহ উদ্দিন ওরফে হারুন অর রশিদের টিনের একচালা গুদাম ভাড়া নিয়ে সিলিন্ডারের ব্যবসা পরিচালনা করতেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X