গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত। ছবি : সংগৃহীত
সীমান্ত। ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তে থেকে হোছেন আহমদ নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে ধরে নেওয়া হয়।

হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের ওপারে হোছনসহ ৭/৮ জনের একটি দল চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের দাওয়া করে। অন্যরা পালাতে পারলেও হোছন আহমদকে আটক করে ধরে নিয়ে যায়।

হোছেন আহমদের ভাই ফারুক আহমদ কালবেলাকে বলেন, আমার ভাইসহ কয়েকজন মঙ্গলবার দুপুরে পান্তুমাই সীমান্তে যায়। এ সময় বিএসএফ ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ভাইকে আটক করে নিয়ে যায় বিএসএফ। পান্তুমাই বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে থানায় গিয়ে জিডি করে নিয়ে আসার জন্য বলেন। মঙ্গলবার রাত ৮টায় গোয়াইনঘাট থানায় গিয়ে এ ব্যাপারে একটি জিডি করেছি।

এ ব্যাপারে জানতে পান্তুমাই বিজিবি ক্যম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।

গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, পান্তুমাই সীমান্তে হোছন আহমদ নামে একজন বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। তার ভাই ও আত্মীয় স্বজনরা থানায় এসে জানিয়েছেন। এ বিষয়ে জিডি করার জন্য আবেদন করেছে। আবেদনটি আমলে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X