কালবেলা প্রতিবেদক ,গাজীপুর:
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পুকুরে ভাসছিল দুই মরদেহ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার আলাদা স্থান থেকে পুকুরে ভাসমান অবস্থায় এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার আতলরা গ্রামের আমির উদ্দিনের ছেলে শাহজাহান ও কায়েতপাড়া গ্রামের মুসলেউদ্দিনের স্ত্রী নাজমা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন শাহজাহান। সম্ভাব্য সব জায়গায় স্বজনরা খোঁজখবর নিয়ে তার সন্ধান পাননি। রোববার সকালে আতলরা গ্রামে স্থানীয় আলিমুদ্দিনের পুকুরের পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহতের স্বজনরা জানান, কাচারিপাড়া এলাকায় মা-বোন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন শাহজাহান। সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ২০১৩ সালে নির্মমভাবে খুন করে নিহতের মা-বোনকে।

এদিকে, সকাল সাড়ে ৬টার দিকে কায়েতপাড়া এলাকায় বাবার বাড়ির পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে ডুবে যান নাজমা। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, নিহত শাহজাহান মৃগী রোগে ভুগছিলেন। আর নাজমা পুকুরে পা পিছলে পড়ে পানিতে ডুবে মারা যান। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X