জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারীর নাম সেফনা বেগম (২১)।

পুলিশ ও স্বজনরা জানান, অটোরিকশাচালক স্বামী সহিবুর রহমান সোমবার সকালে ঘর থেকে বের হন। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন বসতঘরে গলায় ওড়না প্যাঁচিয়ে সেফনাকে ঝুলতে দেখেন। পরে জগন্নাথপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের চার বছরের মেয়ে আছে। সংসারে অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১০

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১১

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১২

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৪

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৫

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৬

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৭

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৮

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৯

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

২০
X