মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে গুলি করে হত্যা, ঢাকায় অস্ত্রসহ সেই প্রেমিক গ্রেপ্তার

গ্রেপ্তার তৌহিদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার তৌহিদ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রেমিকাকে গুলি করে হত্যা করা সেই প্রেমিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ওই তরুণীর নাম শাহিদা আক্তার (২২)।

সোমবার (২ নভেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাওয়ার সময় তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময় (২৮) রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ওসি মো. ইশতিয়াক রাসেল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে সে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন।

শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

ফের কমলো স্বর্ণের দাম

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

১০

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১১

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

১২

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৩

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১৫

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১৬

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১৭

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১৮

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৯

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

২০
X