কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রেতা সেজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ডিলারকে জরিমানা

রাজশাহীর পবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
রাজশাহীর পবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলার বায়া বাজার এলাকায় মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সঙ্গে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় দুই সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সাথে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় উপজেলার বায়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ আইনে ২ সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স নাহার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও মেসার্স জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. সোহরাব হোসেন জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার ক্রয়ের সুবিধার্থে বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রির তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর ধারাবাহিকতায় মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সঙ্গে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় বায়া বাজার এলাকার দুই সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা বিষয়ে তিনি আরও জানান, মেসার্স নাহার এন্টারপ্রাইজকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনে বায়া বাজার এলাকার মেসার্স জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ‘সার ও বীজ নিয়ে চিন্তায় রাজশাহী অঞ্চলের চাষিরা’ শিরোনামে দৈনিক কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। এই সংবাদের জের ধরে প্রশাসনের পক্ষ থেকে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে সার ডিলারদের সতর্ক করা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ক্রেতা সেজে পবা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ডিলারকে জরিমানা করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X