শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে মন্ত্রী

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের স্থান শনিবার পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের স্থান শনিবার পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য (স্ট্যাচু) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ভাস্কর্য হবে আন্তর্জাতিকমানের। এ ছাড়া জাদুঘরসহ অন্যান্য সুবিধাও থাকবে।

শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়িতে প্রকল্পের স্থান পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। সেখানে তিনি এসব তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি, এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিকমানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করব। এখানে একটি আন্তর্জাতিকমানের কনভেনশন সেন্টারও অনুমোদিত হয়েছে। এতে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

ভাস্কর্য নির্মাণের কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বাঙালি জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবে। এর ফলে এক সঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে। সে সঙ্গে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। ফলে পদ্মার পাড়ে একটি আকর্ষণীয় ব্যাপার হবে।’

এ সময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরী উপস্থিত ছিলেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এখানে বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু, একটা আবেগ কাজ করবে। সুন্দর-মনোরম একটা স্থান মন্ত্রী পছন্দ করেছেন। এ জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X