বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত পলাতক ৪ নেতা ও মাদক ব্যবসায়ী। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত পলাতক ৪ নেতা ও মাদক ব্যবসায়ী। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়াও একই দিনে পুলিশ উপজেলার লামাকাজি এলাকা থেকে গাজাসহ আব্দুল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত পলাতক নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুল গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামিম আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট পৌর শহরে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা এবং তার মোটরসাইকেল পোড়ানোসহ মার্কেটে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় একাধিক মামলার আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া কালবেলাকে বলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে পলাতক তিন আসামি ও ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X