জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুর বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না শরীফের

মো. শরীফ উদ্দিন। ছবি : সংগৃহীত
মো. শরীফ উদ্দিন। ছবি : সংগৃহীত

বন্ধুর বিয়ের দাওয়াতে গিয়ে, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না মো. শরীফ উদ্দিনের (২৮)। মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে সড়কে প্রাণ যায় শরীফের।

সোমবার (১৬ ডিসেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং কূপ এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন শরীফ। পরে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নিলে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

শরীফ উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর (পাটোওয়া) গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকেল আনুমানিক পৌনে ৫টায় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শরীফ। পথিমধ্যে তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং কূপ এলাকায় পৌঁছা মাত্র একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে বসা শরীফ ছিটকে মহাসড়কে পড়ে যান। এমতাবস্থায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট রিজিয়নের তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X