সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝুরিপিঠা তৈরি করেই জীবন চলে ভাঙন কবলিতদের

ঝুরিপিঠা বানিয়ে শুকাতে দিয়েছেন ভাঙন কবলিতরা। ছবি : কালবেলা
ঝুরিপিঠা বানিয়ে শুকাতে দিয়েছেন ভাঙন কবলিতরা। ছবি : কালবেলা

গ্রামীণ মেলায় মণ্ডা-মিঠাইয়ের পাশাপাশি সাদা ঝুরিপিঠাও দেখা যায় অহরহ। মেলায় আসা মানুষগুলো বুন্দিয়া, জিলাপি ও বিভিন্ন রকমের মিষ্টির পাশাপাশি কিনে নিয়ে যান সুস্বাদু ঝুরিপিঠা। মেলা ছাড়াও বর্তমানে সারা বছরই হাটে-বাজারে ঝুরিপিঠার চাহিদা রয়েছে।

গ্রামবাংলার নারী ও শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ঝুরিপিঠা তৈরি করেই জীবিকা নির্বাহ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের যমুনার ভাঙন কবলিত কয়েকশ পরিবার।

এক সময় ঘর ছিল, বাড়ি ছিল, ছিল জমিজমাও। এখন তাদের এতটুকু আশ্রয়ও নেই। বাঁধের কিনারেই ঝুপড়ি ঘর তুলে সেখানেই বসবাস করেন যমুনার ভাঙনে সর্বস্ব হারানো অসহায় মানুষগুলো। কেউবা অন্যের জমি ভাড়া নিয়ে সেখানেই ছোট্ট একটি ঘর তুলে বসবাস করছেন। আয়ের অন্য কোনো পথ না থাকায় তারা চালের কুঁড়োয় ঝুরিপিঠা বানিয়েই জীবিকা নির্বাহ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন ভোররাতে বাঁধের প্রতিটি ঝুপড়ি কুঁড়েঘরে নারীদের কর্মযজ্ঞ শুরু হয়। বড় বড় পাতিলে পানি গরম করার পর তাতে আতপ চালের কুঁড়ো ও লবণ দিয়ে সিদ্ধ করেন তারা। এরপর সেগুলো থেকেই তৈরি হয় খামির। খামিরটাকে ছোট ছোট গোলাকৃতি করে রাখা হয়। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গোলাকৃতির খামিরগুলো মাটি কিংবা স্টিলের তৈরি ছাঁচ অথবা ঝাঁঝরের ভেতরে দিয়ে ঘষা দিলেই ছিদ্র দিয়ে লম্বা লতার মতো ঝুরিপিঠা বের হয়। পিঠাগুলো তিন, চার, পাঁচ দিন রোদে শুকানোর পর মাটির পাত্রে বালু গরম করে ভেজে নিতে হয়। এভাবেই তৈরি হয় সুস্বাদু ঝুরিপিঠা।

কথা হয় ঝুরি তৈরির সঙ্গে জড়িত একাধিক নারী-পুরুষের সঙ্গে। তারা বলেন, বর্তমানে ঝুরিপিঠার চাহিদা রয়েছে। এই পিঠা তৈরিতে নারী-পুরুষ সবাই মিলে কাজ করেন তারা। রাত-দিন পরিশ্রম করে পিঠা বানানো হয়। তাদের তৈরি ঝুরিপিঠা দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। শীতকালে গ্রামীণ মেলা, ধর্মীয় সভা থাকায় ঝুরিপিঠার চাহিদা আরও বেড়ে যায়।

জোবেদা খাতুন, টিয়া খাতুন, আমেনা বেগমসহ ঝুরি তৈরির সঙ্গে জড়িত বেশ কয়েক নারী বলেন, আমরা এখানে সবাই নদীভাঙন কবলিত। বাড়িঘর সব হারিয়ে কেউ ওয়াপদার ঢালে, আবার কেউ অন্যের জমি ভাড়া নিয়ে ঝুপড়ি ঘর তুলে বসবাস করি। আমাদের আয়ের অন্য কোনো উৎস না থাকায় ঝুরিপিঠা বানিয়ে জীবিকা নির্বাহ করি।

আব্দুল মোত্তালেব বলেন, নদীতে বাড়িঘর ভাইঙ্গা গেছে, বাঁধের ওপর বাড়ি করেছি। এখন বাঁধের ওপর থেকেও উচ্ছেদ করে দিয়েছে। আমরা অন্যের জমি ভাড়া করে ঝুরি বানিয়েই জীবিকা নির্বাহ করছি।

আব্দুর রশিদ বলেন, এক বস্তা আটার ঝুরি তৈরি করতে ৪ হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় ৪ হাজার ২শ থেকে ৪ হাজার ৩শ টাকায়। যদি আকাশের অবস্থা খারাপ হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

বানু বেগম বলেন, চালকল থেকে আটা ভাঙিয়ে পানি গরম করে তাতে আটা দিয়ে ঘোঁটা হয়। তারপর ঝাঁঝর দিয়ে ঝুরি তৈরি করা হয়। এরপর পাঁচ দিন ধরে শুকানো হয়। শুকানোর পর গরম বালুতে ঝুরি ভেজে ঝুরি প্রস্তুত হয়। এরপর পাইকাররা এসে ঝুরি কিনে নিয়ে যান।

প্রধান শিক্ষক লোকমান হোসেন সরকার বলেন, হাটপাচিল গ্রামের এটাকে কুটিরশিল্প বলব। চালের কুঁড়ো থেকে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে সুস্বাদু খাবার। খোলামেলা জায়গায় তৈরি হয়। নদীভাঙন কবলিত খেটে খাওয়া মানুষগুলো ভোররাত থেকে শুরু করে দিনভর পরিশ্রম করে।

তিনি বলেন, সব খাদ্যেই কোনো না কোনো ভেজাল থাকে। কিন্তু এই খাদ্যে কোনো ধরনের কেমিক্যাল বা ভেজাল নেই। সরকারিভাবে আর্থিক প্রণোদনা বা সহযোগিতা থাকলে এই কুটিরশিল্পটি বিকশিত হবে।

পাইকারি ঝুরি ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, সাত বছর ধরে আমি এখান থেকে ঝুরি পাইকারি কিনে বিভিন্ন গ্রামের জলসায়-মেলাতে বিক্রি করছি। নানা পালা-পার্বণে, উৎসবে, গ্রামীণ মেলায় ঐতিহ্যবাহী মুখরোচক খাবার হিসেবে ঝুরি পিঠার দেশব্যাপী ব্যাপক চাহিদা আছে। ঝুরি তৈরি করে বিক্রিতে কোনো কষ্ট করতে হচ্ছে না। লাভও একেবারে কম হচ্ছে না।

চালকল মালিক আইয়ুব আলী বলেন, ঝুরি তৈরিকে কেন্দ্র করে গ্রামটিতে এখনো চারটি চালকল আছে। ঝুরি তৈরির জন্য এসব চালকল থেকেই আতপ চালের গুঁড়া নিয়ে থাকেন প্রস্তুতকারকরা। অনেককে বাকিতেও দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান কালবেলাকে বলেন, হাটপাচিলে ভাঙন কবলিত মানুষগুলো ঝুরিপিঠা তৈরি করে জীবিকা নির্বাহ করে আমি শুনেছি। তবে তারা কেউ আমাদের কাছে আসেনি। যুব উন্নয়ন অধিদপ্তর ও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে স্বল্পকালীন প্রশিক্ষণের আওতায় এসব গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে আমরা জানি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X