নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভ্যানচালকরা। ছবি : কালবেলা
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভ্যানচালকরা। ছবি : কালবেলা

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির নেতা ও চালকরা। পরে পুলিশ গিয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া অবরুদ্ধ করে রাখেন তারা। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক সচল করে।

শহরের থান কাপড় এলাকার ভ্যানচালক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সে কিছু মালামাল আছে বলে জানায় কয়েকজন পুলিশ সদস্য। পরে সেগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ভ্যানচালক সেখানে গেলে ভ্যানের লাইসেন্স থাকা সত্ত্বেও রেকার বিলের নামে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন বলেন, ‘ভুক্তভোগী ভ্যানচালক আমাদের বিষয়টি জানালে আমরা পুলিশের কাছে জরিমানার বিষয়টি জানতে চাই। পরে জরিমানার টাকা ফেরত দেয় পুলিশ। তারা যদি ন্যায়সঙ্গত কারণে জরিমানা করত এবং তা সরকারি কোষাগারে জমা হতো তাহলে সে টাকা ফেরত দেয় কীভাবে? এখনো পুলিশ নানাভাবে চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহম্মেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যদি অবৈধভাবে কিংবা অন্যায় কাজ করে থাকে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব। আর রেকার বিল যদি অবৈধভাবে নেওয়া হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, জেলা ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির জামাল সর্দার, রনি সর্দার, মান্নান সর্দার, ফরিদ মো. আব্দুর রাজ্জাক, মো. শরীফ, মো. আইয়ুব, মো. রনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X