বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অথচ জিয়াউর রহমানের নামে কোথাও কোনো জায়গা ছিল না’

বগুড়া জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বগুড়া জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাড়ে ১৫ বছরে অবৈধ প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন দেশ থেকে লাখ কোটি টাকা পাচার করেছে। ঢাকার পূর্বাচলে অবৈধভাবে শত শত কাঠা জমি তারা নিজেদের নামে লিখে নিয়েছে। অথচ জিয়াউর রহমানের নামে কোথাও কোনো জায়গা ছিল না।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭১ সালে যখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, তখন মেজর জিয়া এই জাতি ও দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী সুখে-দুঃখে-সংকটে এ জাতিকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই তিনি পুনরুদ্ধারের জন্য অক্লান্ত প্রচেষ্টা করেছেন।

তিনি বলেন, অবৈধ সরকার বারবার নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে বেগম খালেদা জিয়ার ওপর। একটি ভাঙা বিধ্বস্ত কারাগারের মধ্যে রেখে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। দেশে পরিবর্তন এসেছে, শেখ হাসিনা পালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। মহান রাব্বুল আলামিন যেন তার নেক হায়াত দান করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এমআর সাইলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সাহাদত হোসেন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন। দোয়া ও মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১০

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১১

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১২

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৩

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৪

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৫

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৭

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৮

ভলিবলের কামাল আর নেই

১৯

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

২০
X