বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি একমাত্র দেশপ্রেমিক দল : আজাদ

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা
পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা

বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা (বিএনপি) একমাত্র দেশপ্রেমিক দল, ধানের শীষ দেশপ্রেমিক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা শুনতে পাই একটি সংগঠনের শীর্ষ নেতা বলে বেড়াচ্ছেন- বাংলাদেশে নাকি সেনাবাহিনী ও ওই সংগঠনটি একমাত্র দেশপ্রেমিক। আর কোনো দেশপ্রেমিক নেই। এই পৌর সম্মেলন থেকে আমরা জানতে চাই, ১৯৭১ সালে আপনার এবং আপনার দলের কী ভূমিকা ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?

তিনি বলেন, কিছুদিন আগে একটি সংগঠনের সংবাদপত্রে মন্তব্য করা হলো, যেসব মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের নাকি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী এবং সন্তানের মাসিক ভাতা কনফার্ম করে সমস্ত জাতিকে অন্ধকারে রেখে পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে প্রমাণ করেছেন তিনি দেশপ্রেমিক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আজাদ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছরে ১৭ বার সংবিধান সংস্কার হয়েছে। নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করুন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বোদা পৌর বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X