বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে একদিনে গ্রেপ্তার ৩১

তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা
তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

রংপুরে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মহানগরীতে ছয়জন এবং বিভাগের আট জেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুদিনের অভিযানে বিভাগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ পুলিশের অপরাধ ও অপারেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রংপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীতে গ্রেপ্তার ছয়জন হলেন- কোতোয়ালি থানা থেকে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলিফ (২৮), নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ি এলাকার ছাত্রলীগ নেতা ফারুক হোসেন (৩০), কারমাইকেল কলেজ ছাত্রলীগ সদস্য হৃদয় হোসেন (২২), মুন্না ইসলাম (১৯) মেহেদী হাসান (১৯) এবং ছিনতাইকারী রিমন শেখ (২৮)।

অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জের অপরাধ ও অপারেশন বিভাগ জানায়, বিভাগের আট জেলার মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি বড়বাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক জয়নুল হক (৪৩) ও আওয়ামী লীগ সদস্য সাজিদুর রহমান সাজিদ (৩২), আওয়ামী লীগ সদস্য মাহবুব আলম বুধ আলম (৪৫), একই উপজেলার আমজানখোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী (৫৫), রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য তাহেরুল ইসলাম (৪৮), রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম (৪০), সদর উপজেলার পশ্চিম রঘুনাথপুরের ছাত্রলীগ নেতা সদস্য হৃত্তিক রোসন রাব্বী (২০), সাগর আলী (২৫), মেহেদী হাসান (২৬), মোহাম্মদ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুর হোসেন (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার (৫০), গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য মিন্টু শেখকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তার করা হয়েছে, কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন (৪৫), নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান মুকুল (৫৩), রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মোঘল (৪৫), উলিপুর উপজেলার দুর্গাপর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রুবেল (২১), সদর উপজেলার আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম (৪২), মজিদা কলেজ ছাত্রলীগ সদস্য আবু সাঈদ বকশি (২২) এবং লালমনিরহাট সদর উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাবিবর হোসেন (৩৫), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি শরিফুল ইসলাম শরিফকে (৪৫)।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে। তারা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X