সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় হাসপাতালে স্বজনদের আহজারি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় হাসপাতালে স্বজনদের আহজারি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকার কনকা ফ্যাক্টরির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে ও ব্যবসায়ী কামরুজ্জামান (৪০) এবং একই এলাকার আবদুল বাতেনের ছেলে ও ফিনল্যান্ড প্রবাসী হাবিবুর রহমান হাবীব (৩৯)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতের মাধ্যমে জানা যায়, দুই বন্ধু কামরুজ্জামান ও হাবিবুর রহমান মোটরসাইকেলে সোনারগাঁয়ে ঘুরতে আসেন। রাত ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে টিপুরদী এলাকায় পেছন থেকে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয় এবং কামরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানিয়েছেন, দুই বন্ধু সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল ও সোনারগাঁ জাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তবে এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X