সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক আক্তারের জামিন

আক্তার হোসেন। ছবি : সংগৃহীত
আক্তার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

আক্তার হোসেন জালালাবাদ থানার আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি। তিনি বলেন, দুপুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। দুপুরে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক আসামি আক্তারের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, রোববার (২৩) মার্চ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্তর দায়ের করা মামলায় সদর উপজেলার আউশা গ্রাম থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ আক্তারকে কারাগারে প্রেরণ করেছে।

জানা যায়, শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত আহত হন। গতকাল শনিবার রাতে এই ঘটনায় শাহপরান থানায় শান্ত বাদী হয়ে সাতজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আখতারকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি ওই মামলার তিন নম্বর আসামি। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেছেন বলে আমি শুনেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X