ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ঈদের জুতা বদলে না দেওয়ায় সংঘর্ষ

ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে মারামারি। ছবি : কালবেলা
ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে মারামারি। ছবি : কালবেলা

ফরিদপুরের বাজারে ঈদের জুতা কেনার পর পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জেলার সদর উপজেলার কানাইপুর বাজারের জুতা পট্টিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের জুতা পট্টির রহমত সু-স্টোর থেকে এক জোড়া জুতা কেনেন। পরে রাত ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদার রহমত শেখের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।

এরই জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালাতে যান। এ সময় ওই ক্রেতার লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির সময় উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালবেলাকে জানান, পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। এমনকিছু পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X