চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৮

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- ইপিজেড থানায় মেঘনাথ প্রদীপ (৪২), বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত আলম (৩৫), চান্দগাঁও থানায় মো. সরোয়ার জাবেদ (৩৮), যীশু শীল (৩৯), মো. আরিফ উদ্দিন (৩৪), কোতোয়ালি থানায় মো. সোহাগ (২৮), সদরঘাট থানায় মো. মামুন (৩১), কর্ণফুলী থানা যুবলীগের সহ-সম্পাদক কর্ণফুলী উপজেলা মো. সাইফুদ্দিন (৪২), ডবলমুরিং মডেল থানায় মো. আব্দুল হান্নান (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. মোজাহের উদ্দিন (৫২), আকবরশাহ থানায় ওয়াসী উদ্দিন মানিক (৩৮), অমিত নাথ (২৪), নিময় দেব নাথ (২৩) ও মো. আলী আকবর (২৩)।

এ ছাড়া পাঁচলাইশ মডেল থানায় মো. মেহেদী হাসান (২৭), মো. ইমন (১৯), চকবাজার থানায় মো. মাসুদুজ্জামান মাসুদ (৫২), হালিশহর থানায় মো. ইলিয়াছ খাঁন (৪৮), বাকলিয়া থানায় রবিউল হাসান রাব্বি (২৮), হৃদয় (১৯), এসএম দিদারুল আলম (৫৬), আব্দুল নুর (৬৭), বায়েজিদ বোস্তামী থানায় মো. আবুল কাশেম (২৯), মো. জুয়েল (২৯), মো. ইসরাফিল (২৮) ও পতেঙ্গা মডেল থানায় মো. ফারুক (৪০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

ইতিহাসের এই দিনে

১০

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৪

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৫

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৮

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

১৯

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

২০
X