চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশ কাটা নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

হবিগঞ্জের চুনারুঘাটে বাঁশ কাটার জেরে আব্দুল হাই নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই জারুলিয়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। নিহত আব্দুল হাই জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হাই প্রায় ১৫ বছর আগে তার মামা শ্বশুর আব্দুল আওয়ালের কাছ থেকে ৫২ শতক জমি কিনে করে সেখানে বাঁশ লাগায়। কিন্তু আব্দুল আওয়ালের সৎ ভাইয়েরা সেই জমির ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছিলেন। পরবর্তীতে এ জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘদিন সালিশ বিচারের পর শনিবার দুপুরে আব্দুল হাই সেখানে বাঁশ কাটতে যান। ঘটনাস্থলে ডুলনায় যাওয়ার পর সেখানে পূর্ব থেকে থাকা মাতাব্বর হোসেন (৩৪), কাপ্তান মিয়া (৩৮), রানু বেগম (২৮), কাজল ও মিনারা খাতুর (৫০) সহ কয়েকজন বাধা দেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আব্দুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে কাপ্তান মিয়া ও মিনারা খাতুন আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।

নিহতের ছোটভাই আব্দুল হেকিম বলেন, আমার ভাইকে নিরীহ পেয়ে তারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে কাপ্তানসহ তার লোকজন। আমরা এর বিচার চাই।

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, তাদের দুপক্ষের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। আজকে বাঁশ কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় আব্দুল হাই নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X