তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ৩৭৮ টন আলু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল যাচ্ছে ট্রাকভর্তি আলু। ছবি : কালবেলা
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল যাচ্ছে ট্রাকভর্তি আলু। ছবি : কালবেলা

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে পাট, জুসসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি আলুও রপ্তানি হচ্ছে। কয়েক মাস ধরে এ স্থলবন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি হচ্ছে৷ আবারও নতুন করে এ বন্দর দিয়ে ৩৭৮ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি হয়ে কয়েকটি ট্রাকে মোট ৩৭৮ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন্দরটি দিয়ে ২৭৩ টন আলু রপ্তানি হয়৷ এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৭২ টন আলু নেপালে রপ্তানি হলো।

বন্দর সূত্রে জানা গেছে, আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভালো মানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে নেপালে রপ্তানি করা হচ্ছে। থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্যারোস এগ্রো কনসার্ন অব এমআরজেএন গ্রুপ বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান এই আলু নেপালে রপ্তানি করছে৷

সিএন্ডএফ এজেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, নেপালে বাংলাদেশি আলুর প্রচুর চাহিদা রয়েছে। আমরা নিয়মিত আলু নেপালে রপ্তানি করছি। এতে আমরা কৃষক, ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছি সরকারও রাজস্ব পাচ্ছে।

ক্যারোস এগ্রো কনসার্ন অব এমআরজেএন গ্রুপের মালিক কেএম নাজমুল হাসান, আমরা বিভিন্ন এলাকার থেকে ভালো মানের আলু সংগ্রহ করে নেপালের রপ্তানি করি। যদি ভালো মানের আলু নেপালে রপ্তানি করতে পারি তাহলে আমরা সবাই লাভবান হব।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, আলুগুলো বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাকযোগে এলে আমরা আলুগুলো আগে পরীক্ষা-নিরীক্ষা করি। পরে বন্দর হয়ে ভারত হয়ে নেপালে যাচ্ছে। এভাবে যদি প্রতি বছরে আলু রপ্তানি হয় তাহলে কৃষক ও সরকারসহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবে৷

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়মিত বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়। নতুন পণ্য হিসেবে আলু রপ্তানি হচ্ছে। এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছে তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১১

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১২

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৩

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৪

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৫

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৬

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৭

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৮

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৯

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

২০
X