কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ইমাম আটক

অভিযুক্ত হাবিব উল্যাহ। ছবি : কালবেলা
অভিযুক্ত হাবিব উল্যাহ। ছবি : কালবেলা

কুমিল্লার লালমাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ (৪৮) নামে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষে এ ঘটনা ঘটে।

পরে দুপুর আড়াইটায় লালমাই থানার সহকারি উপ-পরিদর্শক সজল ও রাকিব উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক ইমাম হাবিব উল্যাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দিতেন।

ভুক্তভোগী শিশুটির খালা বিবি খাদিজা জানান, মসজিদের পাশেই হুজুরের শয়নকক্ষ। আমি মেয়েটিকে খুঁজতে গিয়ে হুজুরের কক্ষে যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছেন তিনি। পরে আমি চিৎকার দিলে মেয়েটি কক্ষ থেকে বের হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবোদে ইমাম তার অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X