শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আসামিদের হাজির করে পুলিশ। ছবি : কালবেলা
শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আসামিদের হাজির করে পুলিশ। ছবি : কালবেলা

মাগুরায় বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আসামিদের সশরীর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। রোববার (২৭ এপ্রিল) মাগুরা আদালতে মামলার বাদীসহ সাক্ষ্য দিয়েছেন তিনজন। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

সকালে হিটু শেখসহ তার পরিবারের অন্য তিন আসামিকে আদালতে আনা হয়। সকাল ১০টার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আনা হয়। সেখানে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুলসহ আইনজীবীরা।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, আসামিদের পক্ষে জেলা লিগ্যাল এইড কর্তৃক মনোনীত আইনজীবী সাক্ষীদের জেরা করেন। এ মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি কর্ম দিবসেই সাক্ষ্যগ্রহণ করা হবে তিনি।

তিনি আরও বলেন, তিনজন সাক্ষীদের মধ্যে মামলার বাদী আছিয়ার মা আয়েশা আক্তার সাক্ষ্য দেন, পরবর্তীতে প্রতিবেশী জুলি ও ভ্যানচালক রুবেলও তাদের সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। প্রত্যেক কার্যদিবসেও সাক্ষ্যগ্রহণ করা হবে।

গত ১ মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় ৮ মার্চ নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয় ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১০

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১১

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১২

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৪

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৫

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৬

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৭

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৮

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৯

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

২০
X