বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় খাতা দেখতে না দেওয়ায় মারধর, শিক্ষার্থীর মৃত্যু

নিহত ইমন হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ইমন হোসেন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় ইমন হোসেন নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রোববার (২৭ এপ্রিল) সকালে বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমন হোসেন বেলকুচি উপজেলার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। ইমন খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিহত ইমনের বাবা ইমদাদুল মোল্লা জানান, গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে পাশে বসা কয়েক পরীক্ষার্থী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চাইলে ইমন তাতে রাজি হয়নি। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকেলে দুই সহপাঠী ইমনকে ডেকে নিয়ে যায়। এরপর পাশের বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়ায় (আটারদাগ) নিয়ে গিয়ে কয়েকজন মিলে মারধর করে। এতে ইমনের বাঁ পাশের মাথার খুলি ভেঙে যায়।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার (২৩ এপ্রিল) তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার ভোরে আবারও তার অবস্থার অবনতি হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়।

বেলকুচি থানার ওসি জাকারিয়া ইসলাম কালবেলাকে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল তার দাফন সম্পন্ন হয়। নিহত শিক্ষার্থী ইমনের স্বজনরা আজ সকালে থানায় মামলা করতে এসেছেন। মামলা শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানও বাংলাদেশের পথে!

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

১০

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১১

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১২

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১৩

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৪

ফেব্রুয়ারির হলিউড

১৫

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৬

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৮

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৯

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

২০
X