মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে ১২টি কোরবানির গরু লুট

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে ১২টি কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) রাতে গরু লুটের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গরু বহন করা গাড়িটি উদ্ধার করা হয়েছে।

তবে গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পিকআপভ্যানে করে বিক্রির জন্যে ১২টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মাহফুজ। ওই সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার নামক স্থানে দুর্বৃত্তরা পিকআপভ্যানটি আটকে গরু ১২ লুট করে নিয়ে যায়।

রোববার (২৫ মে) দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। দুদিন পেরিয়ে গেলেও মহাসড়কের পিকআপভ্যান থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, শনিবার রাতে সোনাইছড়ি এলাকায় একটি স্থানে পিকআপভ্যান থেকে ১২টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মাহফুজ আলম নামের এক ব্যবসায়ী। কোরবানির এই গরুগুলো চট্টগ্রাম নগরীর একটি পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি। কিন্তু গরু বহন করা পিকআপটি উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X