লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মাদককারবারিকে কুপিয়ে হত্যা

নিহতের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নিহতের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর উপজেলায় আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু নামে এক মাদককারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ জুন) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ হোসেন বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বাবলু মাদককারবার ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদককারবারিকে গুলির ঘটনায় করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই মাদককারবারকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। তার বাম হাতের কবজি কুপিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে। এ ছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছুদিন আগে একটি মামলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, সদর হাসপাতালে মর্গে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X