মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে শহীদ সাইমনের পরিবারকে বিএনপি নেতা মিল্টন ভূঁইয়ার ঈদ উপহার

শহীদ সাইমনের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। ছবি : কালবেলা
শহীদ সাইমনের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে শহীদ সাইমনের পরিবারকে কোরবানির জন্য খাসি (ছাগল) ঈদ উপহার দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

শুক্রবার (৬ জুন) জুমার নামাজের পর তিনি সাইমনের মা রহিমা বেগমের হাতে এ ঈদ উপহার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঈন উদ্দীন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, যুবনেতা মোবারক হোসেন রাজু, যুবনেতা মোহাম্মদ জুয়েল, ছাত্রনেতা আরফিন, তানভীন ফারুক তামিমসহ অনেকেই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আজ আমাদের সন্দ্বীপের সন্তান শহীদ সাইমনের পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।

প্রসঙ্গত, শহীদ সাইমন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত হন। তার বাড়ি সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের সিকদার পাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X