সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কলেজ ছাত্রকে হত্যা করে মোবাইল ও টাকা ছিনতাই, আসামি গ্রেপ্তার

অভিযুক্ত হৃদয় আহমেদ (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ছবি: সংগৃহীত
অভিযুক্ত হৃদয় আহমেদ (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় আনন্দ রয় বাসফোর (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত হৃদয় আহমেদ (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিন বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এ তথ্য নিশ্চিত করেছে।

র্যাব জানায়, গত ৮ জুন রাতে মান্নান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আনন্দ রয় বাসফোর বাসা থেকে বের হন ‘পিকনিকে যাবেন’ বলে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তদন্তে জানা যায়, ছিনতাইকারীরা তাকে হত্যা করে তার সঙ্গে থাকা আইফোন এবং ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হত্যার পর তার মরদেহ ফেলে রাখা হয় কবিরপুর রেডিও সেন্টারের পাশের একটি ডোবার পানিতে।

ঘটনার তিন দিন পর, ১১ জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর র্যাব-৪ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্তে নেয় এবং ছায়া তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্তে কাজ শুরু করে।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৪ প্রধান আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।

র্যাব আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X