কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় : মুফতি আমির হামজা

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে আমির হামজা। ছবি : কালবেলা
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে আমির হামজা। ছবি : কালবেলা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের কোনো কোন্দল নেই যা আগামীতেও হবে না। নমিনেশন বাণিজ্য ও দলীয় কোন্দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভেতরে নেই আগামীতেও ঘটবে না।

রোববার (১৫ জুন) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে গেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অন্য রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে মুফতি আমির হামজা আরও বলেন, অনেক দিন ধরেই ভাবছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল দেখতে আসব। আমি কুষ্টিয়াতে থাকলেই মাঝে মধ্যে আসি তবে আজ সাংগঠনিকভাবে এসেছি। আর সামনে তো এমনিতেই আসব। কারণ কুষ্টিয়া তো আমার এলাকা। আজকে এখানে এসে অনেক কিছুই শুনলাম, যা উপরে জানাব। যেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শতভাগ দুর্নীতিমুক্ত করা যায়।

এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেন, হাসপাতালে যেহেতু জনবল কম রয়েছে। তাই সেগুলো পূরণ করতে পারলে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারব।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে হাসপাতালের স্টাফদের সংশ্লিষ্টতায় চিকিৎসা সেবার দুরবস্থা প্রসঙ্গে আমির হামজা বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তিনি সমস্যা নিরসনে আশ্বাস দিয়েছেন। তার আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আমরা বিষয়টি দেখব। বিষয়গুলো হয়তো একবার-দুবার দেখা যায়, তবে বারবার না।

এ সময় তিনি বলেন, কুষ্টিয়া জেলা আগামীতে আধুনিক কুষ্টিয়া জেলা হবে ইনশাল্লাহ। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি। এসব জায়গা যেভাবে আধুনিকায়ন হচ্ছে আমরাও এভাবে চেষ্টা করব কুষ্টিয়াকে আধুনিক করার।

উল্লেখ্য, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সাংগঠনিক পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসির উদ্দীনের সাথে জনসাধারণের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অনিয়ম-দুর্নীতিসহ সব বিষয় নিয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১১

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৩

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৪

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৫

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৭

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৮

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

২০
X