বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় হাফডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় হাফডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় হাফডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। রোববার (১৫ জুন) রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ জুন) দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হলে তার তথ্য অনুযায়ী আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X