কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নববধূর সঙ্গে ঘরে ফেরা হলো না প্রবাসী আজিজুরের

নিহত আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

দুদিন আগে নতুন জীবন শুরু করেছিলেন প্রবাস ফেরত আজিজুর রহমান। নববধূকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শ্বশুরবাড়িতে। পথিমধ্যে বালুবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন ওই যুবক। এতে গুরুতর আহত হয়েছেন নববধূও।

সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিজুর রহমান পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় তিন মাস আগে দেশে ফিরলেও গত দুই দিন আগে কামশিয়া গ্রামে বিবাহ করেন। নতুন বউ নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি থেকে পানিপাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নগর ইউনিয়নের জয়নগর মেইন রাস্তায় এলে বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আজিজুর এবং সঙ্গে থাকা তার নববিবাহিত স্ত্রীও গুরুতর আহত হন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রলিটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ৫ দিন আগে তালবাড়িয়া মোড়ে ট্রলি চাপায় নিহত হন বৃদ্ধ স্বামী-স্ত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X