নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর মৃত্যু

নিহত ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইসমাইল হোসেন (২৬) পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার খানেপুর মহল্লার আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে। তিনি পলাশ উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিহত ইসমাইলের বাবা আব্দুর রহিম ভূঁইয়া বলেন, শনিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ইসমাইল মারা যায়। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে এবং হস্তান্তরের পর রাতেই নরসিংদীর পলাশে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানাই।

এর আগে গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভার পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএডিসির মোড়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ইসমাইলকে প্রথমে পলাশ উপজেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যায়।

সংঘর্ষের পর রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। অন্যদিকে জুয়েলের পক্ষ থেকে আলম মোল্লাকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করা হয়।

মামলার পর বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএনপি নেতা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল বলেন, নিহত ইসমাইল হোসেন ছাত্রদলের কর্মী ছিলেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তার লোকজনের ছোড়া গুলিতে আহত হয়ে ছয় দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নরসিংদীতে আনা হবে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X