নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা স্ট্যান্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের শাহি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপ এলাকার আধিপত্য বিস্তারে পৃথকভাবে মহড়া দিচ্ছিল। বর্তমানে এই দুপক্ষ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের শেল্টারে রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্দরের অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা হান্নান সরকার কালবেলাকে বলেন, এই দুগ্রুপ আমার লোক নয়। তারা মূলত যুবলীগ নেতা খান মাসুদের লোক। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়েছে। তবে সংঘর্ষের ঘটনাটি আমার এলাকায় হওয়ায় আমাকে অনেকে দোষারোপ করতে চাইছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X