সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবার অটোরিকশায় মাদ্রাসায় যাচ্ছিল মেয়ে, পথেই প্রাণ গেল দুজনের

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ভূল্লী ধানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷

নিহত আশরাফুল ইসলাম (৫০) সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের ছেলে। রাবিয়াতুল (১৫) খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাবার সিএনজিচালিত অটোরিকশা মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে চলে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X