সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি : আমীর খসরু

সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। ছবি : কালবেলা
সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।

শনিবার (২৮ জুন) সকালে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এসব বলেন তিনি। সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

আমীর খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সিবেব সভাপতি ফজলুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১০

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১১

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১২

আইনজীবী বারে হামলা

১৩

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৪

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৫

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৬

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৯

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২০
X