জামালপুর ও মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান’

জামালপুরে গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
জামালপুরে গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন। তবে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ গ্যাসকূপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বাপেক্স ১৪০ কোটি টাকা ব্যয়ে জামালপুরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। মাদারগঞ্জের তারতাপাড়া এ গ্যাসকূপে ১০ দশমিক তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে বাপেক্স, এতে ৭ দশমিক দুই বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সচিব, যা ১১শ কোটি টাকার এলএনজির ব্যবহারের সমান হবে।

এ সময় উপদেষ্টা ফাওজুল কবির গ্যাস সংকটের সমস্যা স্বীকার করে বলেন, আপনারা জানেন গ্যাস সংকটে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে, তাই বাপেক্স গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। অনেকেই বলে থাকেন বাপেক্স দুর্বল, তারা কাজ করতে পারে না। বাপেক্সের কাজ করে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার তেল-গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সোলার পাওয়ার নিয়ে সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, ২০০৮ সালে জ্বালানি সচিব থাকতে জামালপুরে তিনি এসেছিলেন, এবার এসে দেখেন সেই আগের মতোই। তবে জামালপুরে ৬০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ কোথায় হলো? এত টাকার কাজ ঠিকভাবে হলে তো জামালপুর চেনা যেত না।

এত টাকা খরচ করে যদি কাঙ্ক্ষিত গ্যাস উত্তোলন করা সম্ভব না হয় সেক্ষেত্রে ১৪০ কোটি টাকা খরচের কী হবে এমন প্রশ্নে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, টুডি, থ্রিডি মডেলে গ্যাস অনুসন্ধান করে এবং আরও সম্ভাব্য জায়গায় গ্যাস অনুসন্ধান করবে তারা।

এ সময় বাপেক্স কর্মকর্তা প্রকৌশলী ফজলুল হক, জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X