ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী চাকরি ছাড়তে না চাওয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাসপাতালে নেওয়া হয় বিল্লাল হোসেনকে। ছবি : কালবেলা
হাসপাতালে নেওয়া হয় বিল্লাল হোসেনকে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিল্লাল হোসেন নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন (৩০) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের অটোরিকশাচালক আবদুল মতিন মিয়ার ছেলে।

বিল্লালের মা জোসনা বেগম জানান, বিল্লাল হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই ছেলে ও প্রতিবন্ধী একটি মেয়ে রয়েছে। এই দম্পতি চাকরি করার কারণে এতদিন তাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব পালন করেছেন তিনি। তবে বার্ধক্যজনিত কারণে আর তাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করায় বিল্লাল তার স্ত্রীকে চাকরি ছেড়ে বাচ্চাদের দেখাশোনা করতে বলেন।

কিন্তু তার স্ত্রী নাসিমা কোনোভাবেই চাকরি ছাড়তে রাজি হননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিল্লাল হোসেনের স্ত্রী নাসিমা বেগম চাকরি ছাড়ার সম্মতি না দিয়েই কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তাকে খুঁজতে বিল্লাল হোসেন তার শ্বশুর বাড়ি যান। সেখানে তাকে না পেয়ে ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এসে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ কালবেলাকে বলেন, কীটনাশক পান করে আসা এক যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল স্বজনরা। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X