কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, রিমান্ড শেষে কারাগারে ৪ অভিযুক্ত

রিমান্ড শেষে চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
রিমান্ড শেষে চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত

কুমিল্লা মুরাদনগরে নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার চার আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুমিল্লা আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হকের আদালতে আসামিদের হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চার আসামি হলেন—উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের জাফর আলীর ছেলে রমজান (২৩), আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন (২২), মো. আলমের ছেলে মো. আরিফ (২৪) ও তালেম হোসেনের ছেলে মো. অনিক (২২)। সুমন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্ষণ মামলায় একমাত্র অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া ফজর আলীর ছোট ভাই শাহ পরান গ্রেপ্তার করা হয়। তার নেতৃত্বেই আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ঘটনার পর আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

তিনি আরও বলেন, এ মামলায় ওই পাঁচজন ছাড়া আর গ্রেপ্তার নেই। অন্যদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনো কারা হেফাজতে চিকিৎসাধীন।

এসআই রুহুল আমিন বলেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো এখন প্রকাশ করা হচ্ছে না। সময়মতো বিস্তারিত জানানো হবে।

রুহুল আমিন বলেন, আদালতে চারজনের মধ্যে দুজনের জবানবন্দি দেওয়ার কথা জানালেও পরে তারা তা দেননি। পরে আদালত তাদের জেলহাজতে পাঠান।

গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৩) পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। সে সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী নারী ও তার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ওই চার যুবক ও শাহ পরানকে গ্রেপ্তার করে। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক আইনে রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X