মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে চার হত্যা মামলায় আসামি ৫৪০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় পুলিশ চারটি পৃথক হত্যা মামলা করেছে। এ মামলায় আসামি করা হয়েছে মোট ৫ হাজার ৪০০ জনকে।

গতকাল শনিবার রাতে সদর থানার চার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে এ মামলাগুলো করেন। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন।

গোপালগঞ্জে সংঘাত-সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। তারা হলেন- গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), টুঙ্গিপাড়া উপজেলার সোহেল রানা মোল্লা (৩৫), কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৮), ভেড়ার বাজারের ব্যাপারীপাড়া এলাকার ইমন তালুকদার (১৮) এবং থানাপাড়া এলাকার রমজান মুন্সী (৩৫)।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের ঘটনার বিষয়ে মামলা হয়েছে। সোহেল রানা মোল্লা হত্যা মামলার বাদী হয়েছেন এসআই আবুল কালাম আজাদ, দীপ্ত সাহার হত্যা মামলার বাদী এসআই শামীম হোসেন এবং ইমন তালুকদারের হত্যা মামলার বাদী এসআই শেখ মিজানুর রহমান। এই তিনটি মামলায় প্রতিটিতে অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, রমজান কাজী হত্যা মামলার বাদী এসআই মো. আইয়ুব আলী, যেখানে অজ্ঞাতনামা ৯০০ জনকে আসামি করা হয়েছে। তবে রমজান মুন্সীর মৃত্যু সংক্রান্ত এখনো কোনো মামলা হয়নি।

সংঘর্ষের ঘটনায় গত বুধবার থেকে রোববার (২০ জুলাই) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩২১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানায় নতুন করে ৯ জনসহ মোট ১০১ জন, কাশিয়ানীতে ৭৭ জন, মুকসুদপুরে ৮৮ জন, টুঙ্গিপাড়ায় ২৭ জন এবং কোটালীপাড়ায় নতুন করে ৬ জনসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, পাঁচজন নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে। আরেকটি মামলা রাতে হতে পারে। তিনটি মামলায় আসামি করা হয়েছে ১৪০০ থেকে ১৫০০ জন করে। আরেকটি মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।

উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা হামলা চালান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয় এবং আহত হন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে রাতে জারি করা হয় কারফিউ, যা পরবর্তীতে একাধিকবার সময় বাড়িয়ে কার্যকর রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X