চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নকল অবৈধ ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান

সীতাকুণ্ডের একটি নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই প্রতিনিধিদল ও র‍্যাব। ছবি : কালবেলা
সীতাকুণ্ডের একটি নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই প্রতিনিধিদল ও র‍্যাব। ছবি : কালবেলা

চট্টগ্রামে তিনটি নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় অনুমোদনহীন তিনটি অবৈধ বৈদ্যুতিক ক্যাবল কারখানায় অভিযান চালায় বিএসটিআই প্রতিনিধিদল ও র‍্যাব।

জানা গেছে, কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। কারখানাগুলোর তার উৎপাদনের কোনো অনুমতি ছিল না। অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামের দুটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না। কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিল। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১০

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১১

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১২

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৩

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৪

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৫

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৬

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৭

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৮

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৯

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

২০
X