সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

১১ দিনেও উদ্ধার হয়নি কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজ

কর্ণফুলী নদী। পুরোনো ছবি
কর্ণফুলী নদী। পুরোনো ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় ডুবে যাওয়ার ১১ দিনেও উদ্ধার করা যায়নি এমভি সাবিত হোসেন নামের একটি জাহাজ, যা এখন চট্টগ্রাম বন্দর চ্যানেলের জন্য হুমকি হিসেবে সামনে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এই জাহাজে আটকে ক্ষতিগ্রস্ত হতে পারে এই চ্যানেলে চলাচল করা বাকি জাহাজগুলোও।

এর আগে, গত ১৫ জুলাই রাত প্রায় দেড়টায় ইনারবার বয়া নং ২ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা এমভি মার্শ শামিমা (লাইটার জাহাজ) এম নং ১-৩০২৯ জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় এমভি সাবিত হোসেন জাহাজটি। ডুবে যাওয়া জাহাজটি ‘ফরচুন নেভিগেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকধীন।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজটি এই চ্যানেলের জন্য এখন ক্ষতিকর। গত ১৫ জুলাই ডুবে যাওয়া জাহাজটি খুব দ্রুত উদ্ধারের বিষয়ে মালিকপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে।

এমভি সাবিত হোসেন জাহাজের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, সেদিন এমভি সাবিত হোসেন নৌ-পরিবহন ও চলাচল আইনে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করেছিল। অথচ চলন্ত অবস্থায় নৌ-চলাচলের নিয়ম অনুযায়ী সেই মার্শ শামিমাকে সর্বোচ্চ সতর্কতা সংকেত দেওয়ার পরও বেপরোয়া গতিতে চালিয়ে নৌযান চলাচলের নিয়ম ভঙ্গ করেছিল।

তিনি বলেন, আমাদের মালিকানাধীন এমভি সাবিত হোসেনকে সজোরে আঘাত করে আরও তীব্র গতিতে চালিয়ে আউটারের দিকে চলে যায়। এমভি মার্শ শামিমার আঘাতে ঘটনাস্থলেই চল্লিশ লাখ টাকার বেশি মালামালসহ (স্ল্যাগ) ৬ কোটি টাকার মূল্যের আমাদের লাইটার জাহাজটি ডুবে যায়।

এদিকে এ ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ মহিন উদ্দিন। তিনি বলেন, ওই মামলায় অভিযুক্ত মার্শ শামিমা জাহাজের মালিকপক্ষকে বিবাদী করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X