বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ইমরান শরীফ। ছবি : সংগৃহীত
ইমরান শরীফ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে নিখোঁজ ইমরান শরীফের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে নদীর কচুয়া মুন্সিবাড়ি পয়েন্টে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

ইমরান শরীফের চাচা চন্দ্রদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের রায়সাহেব এলাকার সাবেক মেম্বর আব্দুস ছালাম শরীফ বলেন, তিন দিন পরে নদীর একই পয়েন্টে ইমরানের মরদেহ ভাসতে দেখা যায়। আজ ভোরে ৪টার দিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ পাওয়ার পরে প্রশাসনকে অবহিত করেছি। নিহত ইমরানের বিষয়ে কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইমরানের শিক্ষক মো. সানাউল তালুকদার বলেন, পরিবারের নানা প্রতিকূলতা পেরিয়ে ইমরান দুর্গম নদী পার হয়ে নিজেকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ভালো মনের ও পড়াশোনায়ও ভালো ছিল সে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

কালাইয়া বন্দরের নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজের পর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরিবারের লোকজন আজ ভোর ৪টার দিকে তার মরদেহ খুঁজে পেয়েছে বলে জেনেছি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নিমদী ঘাট থেকে কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকার বরফ কলের উদ্দেশে যাওয়ার পথে ঝোড়ো বাতাসে তেঁতুলিয়া নদীর ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে নিখোঁজ হয় ইমরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X