ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সোনার কলসির লোভে পড়ে গৃহবধূর ‘সর্বনাশ’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭টি সোনার কলসির লোভ দেখিয়ে রহিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর কাছ থেকে ৭ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের ভেতরে এ ঘটনাটি ঘটেছে।

প্রতারণার শিকার গৃহবধূ রহিমা আক্তার উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার মজম আলী দুধ বেপারি বাড়ির কামাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় কামাল হোসেন ও তার স্ত্রী সর্বস্ব হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এলাকায় এ ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী গৃহবধূ সূত্রে জানা গেছে, অপরিচিত মোবাইল নম্বর থেকে ওই গৃহবধূকে গত কিছুদিন ধরে ৭টি স্বর্ণের কলসির লোভ-লালসা দেখিয়ে আসছিল একটি প্রতারকচক্র। প্রতারক চক্রটি ওই গৃহবধূকে বলেছিল সেই স্বর্ণের কলসিগুলো পেতে হলে তাকে ৭ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা দিতে হবে।

এর প্রেক্ষিতে ওই গৃহবধূ তার স্বামীকে না জানিয়ে অবশেষে স্বর্ণের কলসির লোভে পড়ে নিজের ঘরে থাকা ৭ লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আশপাশের ঘর থেকে সংগ্রহ করে আরও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে প্রতারক চক্রের দেওয়া স্থানে শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের ভেতরে যায়।

এ সময় ওই প্রতারক চক্রটি তার কাছ থেকে এসব স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ওই গৃহবধূ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে প্রতারক চক্রের সদস্যদের হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সেই চক্রটিকে আর খুঁজে পাননি ওই গৃহবধূ।

ভুক্তভোগী গৃহবধূ রহিমা আক্তার বলেন, গত কিছুদিন ধরে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে আমাকে ফোন করে বলে আমি ৭টি সোনার কলস পেতে যাচ্ছি। তবে কলসগুলো পেতে হলে আমাকে ৭ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা দিতে হবে। প্রথমে আমি এই বিষয়টি গুরুত্ব না দিলেও পরে কীভাবে যে তাদের ফাঁদে পড়ে যাই। আমার স্বামী এই সাত লাখ টাকা বাড়ির কাজের জন্য রেখেছিলেন। তাদের ফাঁদে পড়ে আমরা সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছি।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১০

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৩

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৫

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৬

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৭

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৮

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৯

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

২০
X