গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আহত ভ্যানচালককে। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আহত ভ্যানচালককে। ছবি : কালবেলা

দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

রোববার (২৭ জুলাই) সকালে মেহেরপুরের গাংনী উপজেলায় এক স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।

আব্দুল খালেক বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাশঁবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের ২১ তারিখে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিল। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে দেয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল কালবেলাকে জানান, গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হয়রানির শিকার ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X