লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে বুড়িমারী কমিউটার ট্রেনের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে বুড়িমারী কমিউটার ট্রেনের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে বুড়িমারী কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়ার্কশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে ঢুকছিল। এ সময় ট্রেন ঘুরিয়ে একই লাইন দিয়ে ওয়াস ফিডে যাওয়ার সময় অন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের পিছনে ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ লাইন থেকে ছিটকে পড়ে যায়। তবে ট্রেনটি খালি থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বিকল্প লাইনে লালমনিরহাট-বুড়িমারী রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছেন কর্তৃপক্ষ।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, কোচ দুটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে বের করার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X